Monday, June 21, 2021

Sura Fatiha(সুরা ফাতিহা) আয়াত নং ৩

Sura Fatiha ( সূরা আল ফাতিহা) আয়াত নং ৩ এর অনুবাদ ও ব্যাখ্যা-

আয়াত নং ৩

الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ۙ﴿۳﴾

বাংলা অনুবাদ:

আররাহমা-নির রাহীম।

যিনি পরম দয়ালু, অতিশয় করুণাময়।

ইংরেজি অনুবাদ:

The Most Beneficent, the Most Merciful.

তাফসীর:

الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ۙ﴿۳﴾

যিনি দয়াময় ও অসীম দয়ালু এর তাফসীর পূর্বেই করা হয়েছে। সুতরাং এখানে পুনরাবৃত্তির আর কোন প্রয়োজন নেই। ইমাম কুরতুরী (রহঃ) বলেন যে, মহান আল্লাহ رَبِّ الْعٰلَمِیْنَ এর বিশেষণের পর الرَّحْمٰنِ الرَّحِیْمِ নামক বিশেষণটি ভয় প্রদর্শনের পর আশা ভরসার উদ্রেক কল্পে আনয়ন করেছেন। যেমন তিনি অন্যত্র বলেনঃ ﴿نَبِّئْ عِبَادِیْۤ اَنِّیْۤ اَنَا الْغَفُوْرُ الرَّحِیْمُۙ۝۴۹ وَ اَنَّ عَذَابِیْ هُوَ الْعَذَابُ الْاَلِیْمُ﴾ আমার বান্দাদেরকে বলে দাও, নিশ্চয়ই আমি ক্ষমাশীল, পরম দয়ালু। আর আমার শাস্তি; তা অতি মর্মদন্ত শাস্তি। (১৫ নং সূরাহ্ হিজর, আয়াত নং ৪৯-৫০, তাফসীর কুরতুরী ১/১৩৯) মহান আল্লাহ ইরশাদ করেনঃ ﴿اِنَّ رَبَّكَ سَرِیْعُ الْعِقَابِ١ۖ٘ وَ اِنَّهٗ لَغَفُوْرٌ رَّحِیْمٌ﴾ নিঃসন্দেহে তোমার প্রভু ত্বরিত শাস্তিদাতা, আর নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল ও কৃপানিধান। (৬ নং সূরাহ্ আন‘আম, আয়াত নং ১৬৫) ‘রাব্ব শব্দটির মধ্যে ভয় প্রদর্শন রয়েছে এবং ‘রাহমান’ ও ‘রাহীম’ শব্দ দু’টির মধ্যে আশা ভরসা আছে। সহীহ মুসলিমে আবূ হুরায়রাহ্ (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ‘যদি ঈমানদারগণ মহান আল্লাহর ক্রোধ এবং তাঁর শাস্তি সম্পর্কে পূর্ণভাবে অবহিত হতো তাহলে তাদের অন্তর থেকে জান্নাতের নন্দন কাননের লোভ লালসা সরে যেতো এবং কাফিররা যদি আল্লাহ তা‘আলার দান ও দয়া-দাক্ষিণ্য সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখতো তাহলে তারা কখনো নিরাশ ও হতাশাগ্রস্ত হতো না।’ (সহীহ মুসলিম ৪/২১০৯) 

No comments:

Post a Comment

SEMISTER QUESTION PAPER

  Hellew Readers  আশা করছি সবাই ভালো আছো? আজকের আর্টিকেলে আমরা দেখব কিভাবে nbu ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল এর অধীনস্থ কলেজ গুলির বিগত সালের ...